আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান বর্তমান বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, এবং বৈশ্বিক ইস্যু সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে। এটি জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF, এবং WTO এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, ভূরাজনীতি, এবং অর্থনৈতিক ফোরাম (G7, G20) এর কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে। এছাড়াও, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, এবং সন্ত্রাসবাদও এই বিষয়ে আলোচিত হয়। আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক বিষয়াবলী

আরোও পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই আন্তর্জাতিক বিষয়াবলী সর্ম্পকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলি

কোন দেশ যোগদানের পর BRIC এর নাম হয় BRICS ?

(A) সৌদি আরব
(B) সুইডেন
(C) সিঙ্গাপুর
(D) দক্ষিণ আফ্রিকা

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন ?

(A) হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
(B) রবার্ট কিংসলে
(C) হেনরি ম্যাকলিনান
(D) ডব্লিউ. জে. পেরি

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?

(A) হিমালয় পর্বতমালা
(B) আন্দিজ পর্বতমালা
(C) আল্পস পর্বতমালা
(D) আলাস্কা পর্বতমালা

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন ?

(A) মিশরীয় বিজ্ঞানীগণ
(B) গ্রীক বিজ্ঞানীগন
(C) পার্সিয়ান বিজ্ঞানীগন
(D) রোমান পণ্ডিতগণ

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

পৃথিবীর প্রথম বর্ণবাদ চালু হয় ?

(A) দক্ষিণ আফ্রিকা
(B) নাইজেরিয়া
(C) সুদান
(D) মায়ানমার

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে ?

(A) সিঙ্গাপুর
(B) ভুটান
(C) মালদ্বীপ
(D) মায়ানমার

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

জি জিরো গঠনের উদ্যোক্তা হলো -

(A) থাইল্যান্ড
(B) ভুটান
(C) মালদ্বীপ
(D) মায়ানমার

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

জাতিসংঘ নামকরণ করেন ?

(A) রুজভেল্ট
(B) দ্যা গল
(C) স্টালিন
(D) চার্চিল

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম কী ?

(A) হনসু
(B) হোক্কাইডো
(C) কিওসু
(D) নিক্ক

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

তাইওয়ানের পূর্ব নাম কি ছিল ?

(A) রোডেশিয়া
(B) তাইপে
(C) ফরমোজা
(D) শ্যাম

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন