সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

“সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী” হলো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, এবং রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সমৃদ্ধ সংকলন। এই বিষয়ে জানতে পারলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করা যায়, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। এখানে স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, জাতীয় প্রতীক, সংবিধান, এবং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ  সাধারণ  জ্ঞানের তথ্য রয়েছে। বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনা, বৈচিত্র্যময় সংস্কৃতি, এবং আধুনিক উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা দেবে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর গুলি

আরোও পড়ুন : আন্তর্জাতিক বিষয়াবলী

উত্তরা গণভবন যে জেলায় অবস্থিত -

(A) বগুড়া
(B) নীলফামারী
(C) নাটোর
(D) চাঁপাইনবাবগঞ্জ

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) চারুকলা ইউনিট

গ্রাফিতি -

(A) দেয়াললিপি ও দেয়ালচিত্র
(B) গ্রাফিক প্রিন্ট
(C) গ্রাফাইটের দেয়াল
(D) গ্রাফযুক্ত চিত্র

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) চারুকলা ইউনিট

একুশে পদকের প্রবর্তক -

(A) রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী
(B) রাষ্ট্রপতি জিয়াউর রহমান
(C) রাষ্ট্রপতি এইচ এম এরশাদ
(D)রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস

  • Correct Answer :  B
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) চারুকলা ইউনিট

মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য -

(A) অপরাজেয় বাংলা
(B) রাজু স্মারক ভাষ্কর্য
(C) মিশুক
(D) পরিবার

  • Correct Answer :  A
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) চারুকলা ইউনিট

দেশের প্রথম AI সংবাদ পাঠিকার নাম ?

(A) সোফিয়া
(B) লিসা
(C) সানা
(D) অপরাজিতা

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) চারুকলা ইউনিট

 

নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় ?

(A) শূন্য দারিদ্র
(B) শূন্য বেকারত্ব
(C) শূন্য নেট কার্বন নির্গমন
(D) শূন্য ক্ষুধা

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি

(A) ওবায়দুল হাসান
(B) হাসান ফয়েজ সিদ্দিক
(C) সৈয়দ মাহমুদ হোসেন
(D) সৈয়দ রেফাত আহমেদ

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত ?

(A) বনজ সম্পদ
(B) খনিজ সম্পদ
(C) মৎস সম্পদ
(D) সমুদ্র সম্পদ

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা ?

(A) মুকুট
(B) বলাকা
(C) চোখের বালি
(D) ছিন্নপত্র

  • Correct Answer :  D
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান

ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে ?

(A) জিয়াউর রহমান
(B) হুসাইন মুহাম্মদ এরশাদ
(C) বেগম খালেদা জিয়া
(D) বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ

  • Correct Answer :  C
সঠিক উত্তরটি দেখুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২৪-২০২৫) ইউনিট : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান